English
ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

মুক্তি পাচ্ছে পপির শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৭:৫০:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭ সংবাদটি দেখা হয়েছে

মুক্তি পাচ্ছে পপির শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামী ১৭ অক্টোবর সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে এবার আগামী ১৭ অক্টোবর দেশব্যাপি মুক্তি পাবে এটাই চূড়ান্ত।’

জানা গেছে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার সঙ্গী চিত্রনায়ক আমিন খান।

আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন মামনুন ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা, রিপা, হেলাল খান, রেবেকা রউফ, ফরহাদ রউফ, আমির সিরজী, পীরজাদা শহিদুল হারুন, সাগর সিদ্দিকী প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শেষে পুরোপুরি নিজেকে আড়াল করে নেন চিত্রনায়িকা পপি। হয়েছেন সংসারী। এরপর আর নতুন করে কোন সিনেমার শুটিং এ অংশ নেননি এই নায়িকা। ফলে ‘ডাইরেক্ট অ্যাটাক’ দর্শকদের জন্য তার শেষ উপহার হয়ে থাকছে।

বিষয়

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

মুক্তি পাচ্ছে পপির শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’

প্রকাশিত সময় ০৭:৫০:৫৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামী ১৭ অক্টোবর সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে এবার আগামী ১৭ অক্টোবর দেশব্যাপি মুক্তি পাবে এটাই চূড়ান্ত।’

জানা গেছে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার সঙ্গী চিত্রনায়ক আমিন খান।

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন মামনুন ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলা, রিপা, হেলাল খান, রেবেকা রউফ, ফরহাদ রউফ, আমির সিরজী, পীরজাদা শহিদুল হারুন, সাগর সিদ্দিকী প্রমুখ।

উল্লেখ্য, ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শেষে পুরোপুরি নিজেকে আড়াল করে নেন চিত্রনায়িকা পপি। হয়েছেন সংসারী। এরপর আর নতুন করে কোন সিনেমার শুটিং এ অংশ নেননি এই নায়িকা। ফলে ‘ডাইরেক্ট অ্যাটাক’ দর্শকদের জন্য তার শেষ উপহার হয়ে থাকছে।

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন