English
ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘নিয়তি’ 

  • নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত সময় ০৭:০৩:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৮ সংবাদটি দেখা হয়েছে

নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘নিয়তি’ 

রাজীব মণি দাসের রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনা সম্প্রতি কালিগঞ্জের উলুখোলার বিভিন্ন লোকেশনে নির্মিত হলো ‘নিয়তি’। এতে অভিনয় করেছেন- শিবলী নওমান, জান্নাতুন নূর মুন, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমে, ফরিদ হোসাইন, স্নিগ্ধা হোসাইন,  সুব্রত চক্রবতী, প্রমুখ। 

নিয়তির পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘মানুষের ভাগ্যে কখন কি ঘটে কেউ আগে থেকে জানে না। ক্ষেত্র বিশেষে একে অপরকে দোষারোপ করে, যদিও এর পেছনের গল্প থাকে ভিন্ন। মিল না হলে যেমন এক ছাদের নিচে বাস করা যায় না, তেমনি অমিল সম্পর্কও এক সময় অলৌকিকভাবে মিল হয়ে যায়। এমনই সৌন্দর্যের গল্প-নিয়তি।’ 

নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘নিজের ইচ্ছে মতো সব সময় সবকিছু ঘটে না। যেইটা ঘটে সেইটাই নিয়তি। আর এমন নিয়তির গল্পেই রয়েছে মানুষের জীবনের নানান হিসেব-নিকেশ। যেই হিসেব কখনো মিলে কখনো মিলে না।’ 

গল্প সংক্ষেপ- স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে একবারে চলে এসেছে ইশা। ইশার মুখ থেকে ডির্ভোস নামক শব্দটি শোনে কিংকর্তব্যবমিূঢ় হয়ে পড়ে উপস্থিত সবাই। বাবা মা ইশাকে বুঝায় যেন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে ইশা এমন প্রকৃতির মেয়ে যে মচকালেও ভাঙ্গবে না। যা একবার মুখ দিয়ে বেরিয়ে গেছে জীবন থাকতে সে আর হ্যাঁ বলবে না।

জীবন গতিময়, থেমে নেই তার পথচলা। আর এই পথচলার মাঝে নতুন করে রাতুলের সাথে সম্পর্ক হয় ইশার। ইশা যেন একটু বেশি দুর্বল হয়ে পড়ে রাতুলের প্রতি। ধ্যান-জ্ঞান সবকিছুই রাতুলকে ঘিরে। 

মেয়ের এই রকম বেহায়াপনা সহ্য করতে পারে না পরিবারের কেউ। ইশা সিদ্ধান্ত নেয় রাতুলকে বিয়ে করবে। ইশা রাতুলের হাত ধরে কাজী অফিসে প্রবেশ করে দিপুকে দেখে অবাক হয়ে যায়। রাতুল যখন ইশাকে সবকিছু খুলে বলে ইশার তখন লজ্জায় মাথা কাঁটা যায়। তার মানে এতদিন রাতুল তার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে গেছে। বন্ধুর জন্য বন্ধু এই রকম একটা কাজ করতে পারে? 

শীঘ্রই এমনই রোমাঞ্চকর গল্পটি দেখা যাবে কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

Author

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘নিয়তি’ 

প্রকাশিত সময় ০৭:০৩:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

রাজীব মণি দাসের রচনা ও নাজনীন হাসান খানের পরিচালনা সম্প্রতি কালিগঞ্জের উলুখোলার বিভিন্ন লোকেশনে নির্মিত হলো ‘নিয়তি’। এতে অভিনয় করেছেন- শিবলী নওমান, জান্নাতুন নূর মুন, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমে, ফরিদ হোসাইন, স্নিগ্ধা হোসাইন,  সুব্রত চক্রবতী, প্রমুখ। 

নিয়তির পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘মানুষের ভাগ্যে কখন কি ঘটে কেউ আগে থেকে জানে না। ক্ষেত্র বিশেষে একে অপরকে দোষারোপ করে, যদিও এর পেছনের গল্প থাকে ভিন্ন। মিল না হলে যেমন এক ছাদের নিচে বাস করা যায় না, তেমনি অমিল সম্পর্কও এক সময় অলৌকিকভাবে মিল হয়ে যায়। এমনই সৌন্দর্যের গল্প-নিয়তি।’ 

নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘নিজের ইচ্ছে মতো সব সময় সবকিছু ঘটে না। যেইটা ঘটে সেইটাই নিয়তি। আর এমন নিয়তির গল্পেই রয়েছে মানুষের জীবনের নানান হিসেব-নিকেশ। যেই হিসেব কখনো মিলে কখনো মিলে না।’ 

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

গল্প সংক্ষেপ- স্বামীর সংসার ত্যাগ করে বাবার বাড়িতে একবারে চলে এসেছে ইশা। ইশার মুখ থেকে ডির্ভোস নামক শব্দটি শোনে কিংকর্তব্যবমিূঢ় হয়ে পড়ে উপস্থিত সবাই। বাবা মা ইশাকে বুঝায় যেন তার সিদ্ধান্ত পরিবর্তন করে। তবে ইশা এমন প্রকৃতির মেয়ে যে মচকালেও ভাঙ্গবে না। যা একবার মুখ দিয়ে বেরিয়ে গেছে জীবন থাকতে সে আর হ্যাঁ বলবে না।

জীবন গতিময়, থেমে নেই তার পথচলা। আর এই পথচলার মাঝে নতুন করে রাতুলের সাথে সম্পর্ক হয় ইশার। ইশা যেন একটু বেশি দুর্বল হয়ে পড়ে রাতুলের প্রতি। ধ্যান-জ্ঞান সবকিছুই রাতুলকে ঘিরে। 

মেয়ের এই রকম বেহায়াপনা সহ্য করতে পারে না পরিবারের কেউ। ইশা সিদ্ধান্ত নেয় রাতুলকে বিয়ে করবে। ইশা রাতুলের হাত ধরে কাজী অফিসে প্রবেশ করে দিপুকে দেখে অবাক হয়ে যায়। রাতুল যখন ইশাকে সবকিছু খুলে বলে ইশার তখন লজ্জায় মাথা কাঁটা যায়। তার মানে এতদিন রাতুল তার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে গেছে। বন্ধুর জন্য বন্ধু এই রকম একটা কাজ করতে পারে? 

শীঘ্রই এমনই রোমাঞ্চকর গল্পটি দেখা যাবে কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন