English
ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২৫’ এ শ্রেষ্ঠ নির্মাতা হলেন মোঃ ফাহাদ

জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা নারী মাদার তেরেসা। ২৬ আগস্ট, ২০২৫ ছিল সেই মহিয়সী নারীর ১১৫তম জন্মদিন। ১৯১০ সালের এই দিনে আলবেনিয়ার স্কোপেজ শহরে তার জন্ম। মাদার তেরেসার জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে তার স্মরণে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করে।

মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৫ এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন মোঃ ফাহাদ। সম্প্রতি রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় মোঃ ফাহাদ-এর হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ (জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত) ও সৈয়দ মার্গুব মোর্শেদ।

নির্মাতা মোঃ ফাহাদ বলেন, ‘আর্তের সেবায় নিজেকে জীবনের শেষ দিন অবধি নিয়োজিত রেখেছিলেন মাদার তেরেসা। এমন উদারতার মানুষের জন্মদিনে এসে আমরা অনুপ্রাণিত হই। আর যখন এ উপলক্ষে আমাদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়, তখন একদিকে অনুপ্রেরণা অন্যদিকে দায়বদ্ধতা আরও বৃদ্ধি পায়। আমরা যেন মাদার তেরেসার জীবনী থেকে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, সেই প্রত্যাশায়।’

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ (নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ) ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক (দৈনিক যুগান্তর), আলী আশরাফ আখন্দ, বিপ্লব শরীফ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

মাদার তেরেসার অন্যতম উক্তি- ‘বিশ্ব শান্তি প্রচারে তুমি কী করতে পারো, বাড়ি গিয়ে নিজের পরিবারকে ভালোবাসো।’ ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

Author

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২৫’ এ শ্রেষ্ঠ নির্মাতা হলেন মোঃ ফাহাদ

প্রকাশিত সময় ০১:৪৭:৩৫ অপরাহ্ণ, বুধবার, ২৭ আগস্ট ২০২৫

জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা নারী মাদার তেরেসা। ২৬ আগস্ট, ২০২৫ ছিল সেই মহিয়সী নারীর ১১৫তম জন্মদিন। ১৯১০ সালের এই দিনে আলবেনিয়ার স্কোপেজ শহরে তার জন্ম। মাদার তেরেসার জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে তার স্মরণে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করে।

মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৫ এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন মোঃ ফাহাদ। সম্প্রতি রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় মোঃ ফাহাদ-এর হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ (জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত) ও সৈয়দ মার্গুব মোর্শেদ।

নির্মাতা মোঃ ফাহাদ বলেন, ‘আর্তের সেবায় নিজেকে জীবনের শেষ দিন অবধি নিয়োজিত রেখেছিলেন মাদার তেরেসা। এমন উদারতার মানুষের জন্মদিনে এসে আমরা অনুপ্রাণিত হই। আর যখন এ উপলক্ষে আমাদের কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়, তখন একদিকে অনুপ্রেরণা অন্যদিকে দায়বদ্ধতা আরও বৃদ্ধি পায়। আমরা যেন মাদার তেরেসার জীবনী থেকে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি, সেই প্রত্যাশায়।’

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ (নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ) ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক (দৈনিক যুগান্তর), আলী আশরাফ আখন্দ, বিপ্লব শরীফ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

মাদার তেরেসার অন্যতম উক্তি- ‘বিশ্ব শান্তি প্রচারে তুমি কী করতে পারো, বাড়ি গিয়ে নিজের পরিবারকে ভালোবাসো।’ ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন