English
ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ফরিদুল ইসলাম রুবেল

জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা নারী মাদার তেরেসা। ২৬ আগস্ট, ২০২৫ ছিল সেই মহিয়সী নারীর ১১৫তম জন্মদিন। ১৯১০ সালের এই দিনে আলবেনিয়ার স্কোপেজ শহরে তার জন্ম। মাদার তেরেসার জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে তার স্মরণে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করে।

মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৫ এ শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ভূষিত হলেন ফরিদুল ইসলাম রুবেল। সম্প্রতি রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় ফরিদুল ইসলাম রুবেল -এর হাতে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ (জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত) ও সৈয়দ মার্গুব মোর্শেদ।

ফরিদুল ইসলাম রুবেল বলেন- ‘একজন মাদার তেরেসা যুগে যুগে আসে না। শতাব্দী পেরিয়ে এমন মানুষের দেখা মেলে। আমরা মাদার তেরেসার জীবন থেকে অনুপ্রেরণা পাই। আজ যে পুরস্কারে আমাকে ভূষিত করা হলো- সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কাজকে ভালোবাসি। কাজের মাঝেই বাঁচতে চাই। সমাজের জন্য কিছু করতে পারলেই সুখ খুঁজে পাই।’

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ (নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ) ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক (দৈনিক যুগান্তর), আলী আশরাফ আখন্দ, বিপ্লব শরীফ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

মাদার তেরেসার অন্যতম উক্তি- ‘গতকাল চলে গিয়েছে, আগামীকাল এখনও আসেনি। আমাদের কাছে শুধু আজ আছে। চলো শুরু করা যাক-।’ ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

Author

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন ফরিদুল ইসলাম রুবেল

প্রকাশিত সময় ০১:৪৬:০৮ অপরাহ্ণ, বুধবার, ২৭ আগস্ট ২০২৫

জীবনের শেষ দিন পর্যন্ত সমাজে পিছিয়ে পড়া মানুষদের সেবায় নিজের জীবন অতিবাহিত করেছিলেন আলবেনিয়া থেকে ভারতে আসা নারী মাদার তেরেসা। ২৬ আগস্ট, ২০২৫ ছিল সেই মহিয়সী নারীর ১১৫তম জন্মদিন। ১৯১০ সালের এই দিনে আলবেনিয়ার স্কোপেজ শহরে তার জন্ম। মাদার তেরেসার জন্মদিন উপলক্ষে ‘বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র উদ্যোগে তার স্মরণে আলোচনা ও ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড ২০২৫’-এর আয়োজন করে।

মাদার তেরেসা অ্যাওয়ার্ড-২০২৫ এ শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ভূষিত হলেন ফরিদুল ইসলাম রুবেল। সম্প্রতি রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় ফরিদুল ইসলাম রুবেল -এর হাতে শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কার তুলে দেন স্বনামধন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ (জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত) ও সৈয়দ মার্গুব মোর্শেদ।

ফরিদুল ইসলাম রুবেল বলেন- ‘একজন মাদার তেরেসা যুগে যুগে আসে না। শতাব্দী পেরিয়ে এমন মানুষের দেখা মেলে। আমরা মাদার তেরেসার জীবন থেকে অনুপ্রেরণা পাই। আজ যে পুরস্কারে আমাকে ভূষিত করা হলো- সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কাজকে ভালোবাসি। কাজের মাঝেই বাঁচতে চাই। সমাজের জন্য কিছু করতে পারলেই সুখ খুঁজে পাই।’

সম্পর্কিত খবর
গোপালগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নাহিদুল ইসলাম সাগর
আরও পড়ুন

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব কাজী হায়াৎ, পুলিশের অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ, সালাম মাহমুদ (নির্বাহী সম্পাদক, দৈনিক গণকণ্ঠ) ইঞ্জি. বুলবুল আহমেদ, সাংবাদিক আব্দুল মালেক (দৈনিক যুগান্তর), আলী আশরাফ আখন্দ, বিপ্লব শরীফ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

মাদার তেরেসার অন্যতম উক্তি- ‘গতকাল চলে গিয়েছে, আগামীকাল এখনও আসেনি। আমাদের কাছে শুধু আজ আছে। চলো শুরু করা যাক-।’ ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

Author

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন