English
ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]

উজ্জ্বল-নয়নের নেতৃত্বে নতুন সাংস্কৃতিক সংগঠন অনুরাগ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক, কিংবদন্তি অভিনেতা ও মেগাস্টারখ্যাত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে প্রধান উপদেষ্টা এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে উপদেষ্টা করে গঠিত হলো অনুরাগ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপদেষ্টা পরিষদে আরও আছেন চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনায়েত উল্লাহ পিন্টু।

এছাড়া, সাংবাদিক মোস্তফা মতিহারকে সভাপতি এবং অভিনেত্রী রুবিনা আলমগীরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হবে।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নানা সংকট তুলে ধরা হবে। আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি উপস্থাপনের পাশাপাশি দেশের সমস্যাগুলো নিয়েও কাজ করবে অনুরাগ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

বিষয়

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিবেদকের বিস্তারিত

উজ্জ্বল-নয়নের নেতৃত্বে নতুন সাংস্কৃতিক সংগঠন অনুরাগ

প্রকাশিত সময় ১২:৫০:৩৮ অপরাহ্ণ, রবিবার, ১০ আগস্ট ২০২৫

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক, কিংবদন্তি অভিনেতা ও মেগাস্টারখ্যাত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে প্রধান উপদেষ্টা এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে উপদেষ্টা করে গঠিত হলো অনুরাগ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপদেষ্টা পরিষদে আরও আছেন চলচ্চিত্র অভিনেতা শিবা শানু, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনায়েত উল্লাহ পিন্টু।

এছাড়া, সাংবাদিক মোস্তফা মতিহারকে সভাপতি এবং অভিনেত্রী রুবিনা আলমগীরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগিরই জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হবে।

সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের নানা সংকট তুলে ধরা হবে। আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতি উপস্থাপনের পাশাপাশি দেশের সমস্যাগুলো নিয়েও কাজ করবে অনুরাগ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সম্পর্কিত খবর
দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত ‘মহাদুর্গা’
আরও পড়ুন

Google News
Google News-এ সর্বশেষ খবর পেতে “বর্তমান আলো” ফলো করুন