বলিউড আর টলিউড- দু’ জায়গােই জমিয়ে কাজ করছেন পূজা বন্দ্যোপাধ্যায়। এবার এই অভিনেত্রীর পরিবারে এলো আবারও খুশির খবর। ২০২০ সালে করোনা লকডাউন চলাকালীন প্রথমবার মা হয়েছিলেন। আর এবার দ্বিতীয়বার মা হওয়ার পালা।
২০২০- এর লকডাউনে তড়িঘড়ি আইনি বিয়ে করেন কুণাল ও পূজা। আর বিয়ের কয়েকমাসের মধ্যেই কোলে আসে ছেলে। শোনা যায় ২০১৭ সালই নাকি হয়ে গিয়েছিল বাদগান। মঙ্গলবার একটি ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী। যেখানে প্রথমেই দেখা যায় একটি প্রেগন্যান্সি কিট। যার রিপোর্ট পজিটিভ। এরপর দেখা যায়, অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় বেশ কিছু শারীরিক সমস্যা, দুর্বলতা, ক্লান্তি। শুয়ে আছেন মনমরা হয়ে। আর ঠিক তখনই মা-কে চাঙ্গা করতে আসরে নামে কৃষিভ। হামিতে ভরিয়ে দেয় মাকে। নিজের বেবিবাম্পও দেখিয়েছেন পূজা। ভিডিয়োটি শেয়ার করে লেখেন, ‘প্রেগন্যান্সির সমস্যা ও সমাধান।’
পূজার ‘গুড নিউজ’ পেতেই তাঁকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছে নেটপাড়া। যদিও কবে কোলে আসছে দ্বিতীয় সন্তান, তা জানাননি অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর মাসে পূজা ও কুণালের প্রথম সন্তান কৃষভের জন্ম হয়। প্রায় ছয় বছরের ব্যবধানে তাঁদের পরিবারে আবারও নতুন অতিথি আসতে চলেছে। কৃষভ এবার বড় ভাই হতে চলেছে, যা নিয়ে পরিবারে বাড়তি আনন্দ দেখা দিয়েছে।
